রঙ্গরস

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২০:৫৮

স্বামী স্ত্রীর বিয়েবার্ষিকীর দিনটি ভুলে গেছেন। স্ত্রীও অভিমান করে মনে করিয়ে দিলেন না। দু সপ্তাহ পর স্বামীর মনে পড়ল। হায় হায় এখন কী করা! সঙ্গে সঙ্গে স্বামী বেচারা ছুটলেন দোকানে, ভালো একটা শাড়ি আর ফুল কিনে বাড়ি এলেন।

স্ত্রী : এসব কেন?

স্বামী : আজ আমাদের বিয়ের দশ বছর দুই সপ্তাহ চার দিন পূর্ণ হলো।

 

 

এক ভদ্রমহিলা পেটশপে গিয়েছে কুকুর কিনতে। একটা বেঁটে জাতের কুকুর দেখে তার খুব পছন্দ হলো।

—কিন্তু এই কুকুরটার পা তো খুবই ছোটো।

—কী বলছেন পা ছোটো? পা  মেঝে তো ছুঁয়েছে।