নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে খেতাব জয় করল আসুস

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০০

তাইওয়ানিজ টেকজায়েন্ট আসুস টানা সপ্তমবারের মতো ‘২০১৯ বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস অ্যাওয়ার্ডস’ খেতাব জয় করলো। প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো ‘বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। অনুষ্ঠানটি তাইওয়ান অর্থনৈতিকবিষয়ক মন্ত্রণালয় থেকে আয়োজন করা হয়। এবছরের বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ড জরিপ করা হয় আন্তর্জাতিকভাবে তাইওয়ানের ব্র্যান্ডগুলো কতটুকু ভালো সেবা এবং গুণ মান বজায় রাখতে পেরেছে। এরই ধারাবাহিকতায় গত ছয়বারের মতো এবছরও সপ্তমবার টেক জায়েন্ট আসুস ‘সেরা’ সুনামটি অর্জন করে।

আসুসের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নিক উ অনুষ্ঠান শেষে বলেন, ‘আসুস সর্বদা প্রযুক্তি এবং প্রযুক্তির উদ্ভাবন নিয়ে আগ্রহী এবং সব রকমের ভোক্তাদের এই  উদ্ভাবনসমূহ প্রেরণ করাও আমাদের মূল উদ্দেশ্য, যেটি আসুসে ব্র্যান্ডের মূল তত্ত্ব—In Search of Incredible আমাদের হূদয়ে লালন করে থাকি। একটানা সাত বছরের জন্য তাইওয়ানের সর্বাধিক মূল্যবান আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রথম অবস্থান ধরে রাখা একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই বিশেষ পুরস্কার আসুসকে অন্যমাত্রার পরিচিতি এবং অবিশ্বাস্য উদ্ভাবনের প্রতি যে প্রতিশ্রুতি তার জন্য আসুসকে ধরে রাখবে। আগামী দিনে আমাদের পরিপূর্ণতার যে সাধনা অব্যাহত থাকবে তাকে সামনে রেখেই আজকের সাফল্যের উদযাপন করা হবে।’

২০১৯-এ আসুস অনেক ধরনের মাইলফলক ছুঁতে সক্ষম হয়েছে; তার মধ্যে বিভিন্ন পণ্যের ডিজাইন এবং বিভিন্ন মাধ্যমে সুনাম অর্জন করেছে। বিশ্বসেরা ডিজাইন এবং উদ্ভাবনের প্রতি আসুসের রয়েছে অটল প্রতিশ্রুতি। আসুসের বিভিন্ন পণ্য বিভিন্ন সুনাম এবং পুরস্কার অর্জন করেছে তার মধ্যে ২২টি আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড, ২১টি রেড ডট অ্যাওয়ার্ড এবং চারটি গুড ডিজাইন অ্যাওয়ার্ড। এ পুরস্কারগুলো আসুসের অসাধারণ পণ্য ডিজাইন এবং পণ্য উদ্ভাবনের প্রতিশ্রুতি জানান দেয় যা ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যেতে সক্ষম।

এছাড়া আসুসের গৌরবময় ৩০ বছর উদ্যাপনের জন্য আসুসের চেয়ারম্যান জনি সিহ একটি বিশেষ প্রেস ইভেন্টের আয়োজন করেন। যেখানে আসুসের ৩০ বছর উদ্যাপনের জন্য সীমিত সংস্করণ বা লিমিটেড এডিশন পণ্য পরিচয় করিয়ে দেওয়া হয় আসুসের ৩০ বছর উপলক্ষ্যে। এর মধ্যে ছিল আসুসের প্রাইম উথোপিয়া কন্সেপ্ট মাদার বোর্ড, জেনবুক প্রো ডুয়ো এবং ডুয়ো ল্যাপটপ, আসুস জেনটাচ পোর্টেবল মনিটর।

এছাড়াও ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে বিশেষ সংস্করণে আর ছিল জেনফোন ৬ এডিশন ৩০ স্মার্টফোন, জেনবুক এডিশন ৩০ ল্যাপটপ এবং প্রাইম এক্স২৯৯ এডিশন ৩০ মাদারবোর্ড। আসুসের তিন দশকের উপলক্ষ্যে তাইওয়ানের কম্পিউটেক্স মেলায় এসব পণ্য উন্মোচন করা হয়।

২০১৯-এ আসুস তাদের প্রো-আর্ট সিরিজের পণ্য ঘোষণা করে। এই লাইন-আপে আসুস প্রফেশনাল ব্যবহারকারীদের চাহিদা পূরণের জন্য  ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিক এবং মিডিয়া কন্টেন্ট প্রস্তুতকরণ কাজে জড়িতদের  কথা মাথায় রেখেই এই প্রো-আর্ট সিরিজটি। এই সিরিজে প্রো-আর্ট স্টুডিওবুক ওয়ান, প্রো-আর্ট স্টুডিওবুক প্রো এক্স, প্রো-আর্ট স্টেশন ডি৯৪০এমএক্স এবং প্রো-আর্ট ডিসপ্লে পিএ৩২ইউসিজি।