ধামইরহাটে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৬

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে শুক্রবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে এক যুবক মারা গেছেন। নিহত আব্দুল সোবহান উপজেলার আমাইতাড়া বাজারস্থ মেসার্স সোবহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী।

তিনি নিজ দোকানে ওয়েলডিং মেশিনের লাইনে বিদ্যুত্ সংযোগ দিতে গেলে জড়িয়ে পড়েন। তাত্ক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।