মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছ।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ ঠেটালিয়া গ্রামের লনী বেপারীর ছেলে সিএনজি চালক মো. মজিব বেপারীর বসতঘর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে। মজিবের স্ত্রী রহিমা বেগম দগ্ধ হন।
জানা যায়, রহিমা বেগম চুলায় রান্না করার সময় এ ঘটনা ঘটে। রহিমার ডাক চিত্কারে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।
