জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বাচ্চু মিয়া নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু মিয়া ঐ গ্রামের সোনাহার মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাচ্চু মিয়া জেঠাতো ভাই জিয়ার ঘরে একাই ঘুমাতে যান। ঘুমের এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।
ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
