আখাউড়ায় জব্দ কচ্ছপ তিতাস নদীতে অবমুক্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৭

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে জব্দকৃত বিরল প্রজাতির ১০টি কচ্ছপ অবমুক্তকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কড্ডা বাইপাস এলাকার দক্ষিণ পাশ দিয়ে তিতাস নদীতে এই কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এসময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান, ফরেস্টার আসাদুজ্জামান, ফকিমোড়া বিওপির হাবিলদার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বুধবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে কচ্ছপগুলো জব্দ করে। পরে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সিদ্ধান্তে তিতাস নদীতে বিরল প্রজাতির কচ্ছপগুলো অবমুক্তকরণ হয়।