কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৭

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে শুক্রবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজউদ্দিন বলেন, ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে যাওয়ার সময় অফিসের দোতলায় আগুনের কালো ধোঁয়া দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে অফিসের দোতলায় মাঝখানের রুমে আগুন লেগে আসবাবপত্রসহ ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বই পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে।