বরিশালে অস্ত্রসহ আসামি গ্রেফতার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৯

বরিশাল অফিস

র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ছয়টি গুলির খোসা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১১ মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বরকে গ্রেফতার করেছে। বেলায়েত জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বয়সা গ্রামের জালাল মাতুব্বরের ছেলে।

শুক্রবার র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা বৃহস্পতিবার রাতে বেলায়েতের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি, ছয়টি গুলির খোসা, একটি ধারালো দেশীয় অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।

এ ঘটনায় র্যাব-৮ এর সিপিএসসির ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন।