বেড়ায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের বেচাকেনা। অন্যবার এসব দোকানে পৌষ থেকে বেচাকেনা পুরোদমে আরম্ভ হলেও এ বছর আগেভাগেই ক্রেতার ভিড় বাড়ায় বিক্রেতারা দারুণ খুশি। সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন চতুর বাজারে প্রায় অর্ধশতাধিক দোকানে শীতের শুরু থেকেই প্রচুর শীতের কাপড় আনা হয়েছে। শীতের সময়ে শীতের তীব্রতা না থাকায় ব্যবসায়ীরা লোকসান গুনছিল। তবে হঠাত্ নিম্নচাপের কারণে সারাদেশে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা বাড়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের উপচে পড়া ভিড় হচ্ছে এসব দোকানে।
