দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় পেসাররা দারুণ সাফল্য পেলেন। কিন্তু এই উত্সবে ছিলেন না তাদের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। ঐ সিরিজের আগে আগেই নিয়মিত পরীক্ষায় তার পিঠের নিচের দিকে ইনজুরি ধরা পড়ে। সেই সময় থেকে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে চিকিত্সা চলছিল তার। মনে করা হচ্ছিল, বুমরাহর অস্ত্রোপচার লাগবে। কিন্তু গতকাল ভারতীয় জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুন নিশ্চিত করেছেন, এই পেসারের অস্ত্রোপচার লাগবে না। জাতীয় একাডেমির প্রধান ফিজিও আশিষ কৌশিককে নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন বুমরাহ। সেখান থেকে বিশেষজ্ঞরা বলে দিয়েছেন, তার অস্ত্রোপচার লাগবে না। তবে তিনি বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছে না। আগামী বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরতে পারেন বুমরাহ।
