পিরোজপুরে পুলিশ সুপার গোল্ড কাপে ইন্দুরকানী জয়ী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:১৫

পিরোজপুর অফিস

পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল শুক্রবার ইন্দুরকানী উপজেলা একাদশ ১-০ গোলে জেলা পুলিশ দলকে পরাজিত করেছে। পিরোজপুর জেলা স্টেডিয়ামে ইন্দুরকানী দলের নাইজেরিয়ান খেলোয়াড় ইকো একমাত্র গোলটি করেন।