কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর সাবিক।