বকুল হাওলাদারের কুলখানিতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:০১

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত শামসুল আলম বকুল হাওলাদারের কুলখানি গতকাল শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ব্যবসায়ী মুনির চৌধুরী প্রমুখ কুলখানিতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর বকুল হাওলাদার ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।