শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ শুরু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:০২

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আজ ২৬ ও কাল ২৭ অক্টোবর দুই দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল কমার্স কলেজ। বয়সভিত্তিক ক ও খ শাখায় সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি রয়েল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. প্রফুল্ল চন্দ্র সরকার, রয়েল ইউনিভার্সিটির প্রাক্তন চেয়ারম্যান ড. মো. আব্দুল হক তালুকদার, ড. আবুল কালাম মোহাম্মদ রফিকউল্লাহ। রবিবার দুপুর দেড়টায় সমাপনী পর্বে  প্রধান অতিথি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিশেষ অতিথি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. নাজমুল করিম চৌধুরী, তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী। —প্রেস বিজ্ঞপ্তি