উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান ---------- নূর-ই-আলম চৌধুরী লিটন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের আওয়ামী লীগ প্রার্থী পাঁচবারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।

বৃহস্পতিবার সকালে দওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভায় তিনি এ আহবান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী তার বক্তব্যে বলেন, শিবচরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তাতে শিবচরবাসী লিটন চৌধুরীর কাছে ঋণী হয়ে গেছে। এখন নৌকায় ভোট দিয়ে সে ঋণ শোধ করতে হবে। পরে লিটন চৌধুরী শিবচর, দ্বিতীয় খণ্ড, সন্যাসীরচর ইউনিয়নসহ একাধিক ইউনিয়নে পথসভা, গণসংযোগ, স্থানীয় মুক্তিযোদ্ধা, ইমাম, ধর্মীয় শিক্ষক এবং আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেন। নূর-ই-আলম চৌধুরী লিটন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বুধবার।