ইউল্যাবে ‘আইজেসিসিআই’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:০৬

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির সম্মিলিত আয়োজনে ইউল্যাবে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন কম্পিউটেশনাল ইন্টিলিজেন্স-২০১৯ (আইজেসিসিআই)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে গতকাল  শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। —প্রেস বিজ্ঞপ্তি