চন্দনাইশে ছাতা প্রতীকের গণসংযোগ
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আংশিক সাতকানিয়া নির্বাচনী এলাকার সংসদ প্রার্থী ২০ দলীয় জোটের সমন্বয়কারী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড.কর্ণেল অব. অলি আহমদ বৃহস্পতিবার সারাদিন উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া, শেভন্দী এলাকায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়, সন্ত্রাসমুক্ত সমাজ ও এলাকার উন্নয়নে ছাতা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আখরুল আলম, মাহাবুবুর রহমান, সাইফুল ইসলাম খান, জসিমউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ।
ভূঞাপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার রাতে অনুষ্ঠিত হয়। পরে সভাটি জনসভায় রূপান্তরিত হয়। পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল রহমান খান ফারুক, টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোটমনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ সাহা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাহিনুল ইসলাম তরফদার বাদলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তারা নৌকা প্রতীকের এমপি প্রার্থী তানভীর হাসান ছোটমনিরকে জয়ী করতে একাট্টা হয়ে কাজ করার আহ্বান করা হয়।
রাণীনগরে উপজেলা বিএনপির নির্বাচনী সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে হবে। আবারো সকল সাম্প্রদায়িকতা ও বাধাকে জয় করে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে বিজয়ী করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। বুধবার বিকেলে রাণীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলার আটটি ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা এ আহবান জানান। ৪র্থ বারের মতো নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। এ সভায় রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এসএম আল ফারুক জেমসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম প্রমুখ।
সাপাহারে বিএনপি’র কর্মীসভা
ও নির্বাচনী প্রচারণা শুরু
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি সাপাহারে জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুন নুর-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ সাপাহার, পোরশা, নিয়ামতপুর আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তিনবারের সফল সাবেক জাতীয় সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। তার বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ মার্কার দেশব্যাপী গণজোয়ার চলছে। সময় এখন আমাদের। জনগণ অধীর অপেক্ষা করে দিন গুণছে কবে আসবে ৩০ ডিসেম্বর। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষ মার্কার বিজয়ের নির্বাচন। এ সময় বক্তব্য রাখেন, পোরশা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওহাব শাহ চৌধুরী, একাদশ জাতীয় নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী, আরেক মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সম্পাদক রফিকুল ইসলাম বেনু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ।
রংপুর-৫ আসনে আওয়ামী লীগ
প্রার্থীর গণসংযোগ শুরু
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ মিঠাপুকুর আসনে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান গণসংযোগ শুরু করেছেন। বুধবার বিকেলে উপজেলা সদরে গণসংযোগের আগে মিছিল করেছে নেতা-কর্মীরা। মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন এইচএন আশিকুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় এইচএন আশিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতির চাকা সচল রাখতে আবারও নৌকায় ভোট দিতে নেতা-কর্মীদের আহ্বান জানান। তিনি আরও বলেন, মিঠাপুকুরের মানুষ আমাকে ১৯৮৬ সাল থেকে বারবার সংসদে পাঠিয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবারেও আমাকে নৌকায় ভোট দিয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করছি। এছাড়াও, বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লিমন, শঠিবাড়ী কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার প্রমুখ।
তিতাসে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলায় ৪৫টি কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত কর্মশালায় ৮৯২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটের দিন করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪৮ জন প্রিজাইটিং অফিসার, ২৮১ জন সহকারী প্রিজাইটিং ও ৫৬৩ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন। এসব কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. রাশেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান মিতু, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলামিন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার নাছির হোসেন মিয়া, ব্রাক্ষ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজহারুল ইসলাম, হোমনা উপজেলা নির্বাচন অফিসার মো. জাহেদুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ।
কাহারোলে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনাজপুর-১ আসনের আ’লীগের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল গণসংযোগ অব্যাহত রেখেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ৬নং ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল। কর্মীসভায় বক্তব্য রাখেন, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশিল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সমশের আলী, রামচন্দ্রপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ইউনুস খন্দকার রতন প্রমুখ।
নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বুধবার সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ঐক্য ন্যাপ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি নিবারণ রায়। সভায় সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক সরকার আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, জেলা ঐক্য ন্যাপ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ভূইয়া প্রমুখ।
কারাবন্দি বাবার পক্ষে প্রচারণায় ছেলে
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে জাতীয় ঐক্যফ্রন্ট (বিএনপি) মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ। তিনি নাশকতার একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। তার পক্ষে তার ছেলে রাকিবুল হাসান অলিভ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। বাঘা শাহদৌলা (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে সমর্থকদের সাথে নিয়ে তিনি ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি বলছেন, আপনার একটি ভোটের মাধ্যমে আমার বাবা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। গত কয়েকদিনে তিনি রাওথা, পাকুড়িয়া, মিরগঞ্জ, কাকড়ামারি, শলূয়া, বাঁকড়া, রায়পুরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল প্রমুখ।
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
গণসংযোগের মধ্য দিয়ে নৌকায় ভোট চান এমপি শাওন
লালমোহন (ভোলা) সংবাদদাতা গণসংযোগ ও উঠান বৈঠক করে নৌকায় ভোট চান ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এর পূর্বে বুধবার দিনব্যাপী ছয়টি উঠান বৈঠক ও মহিলা সমাবেশ করেন নূরুন্নবী চৌধুরী শাওন। পাশাপাশি বিভিন্ন মহিলা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকায় ভোট চান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন মুরাদ, ইউপি চেয়ারম্যান আবুল বাসার সেলিম, আওয়ামী লীগ নেতা আলমগীর পাটোয়ারী, মিজানুর রহমান আলমগীর মৃধা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থীর সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর-বিজয়নগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়ায় এক নির্বাচনী সভা করেন। তিনি বলেছেন, অতীতের ন্যায় বর্তমানেও আপনাদের ভোটাধিকার কেড়ে নেবার জন্য সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য আরেকবার আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দিন। এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হকসহ, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাড. মাও.শাহীনুর পাশা চৌধুরীর মতবিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাও.শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী অ্যাড.মাও.শাহীনুর পাশা চৌধুরী, দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুখ আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আনছারউদ্দিন, নাদের আহমদ, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন প্রমুখ। মতবিনিময় সভায় ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড.মাও.শাহীনুর পাশা চৌধুরী বলেন, আগামী ৩০ ডিসেম্বরের এই নির্বাচনে আমি সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান প্রতিমন্ত্রী এম.এ মান্নানের সাথে নির্বাচন করছি। তাই আমি পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনকে অনুরোধ জানাই যে আগামী ৩০ ডিসেম্বর তারা যেন শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট দিতে দেয় এবং আমি শতভাগ আশাবাদী যে যদি সুনামগঞ্জ-৩ আসনে স্বচ্ছ নির্বাচন হয় আমি বিপুল ভোটে এগিয়ে যাবো।
ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতির উপর নজর রেখে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান। আসন্ন নির্বাচনে তিনি সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিজয়ের শতভাগ আশা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট মিডিয়ার ঊনিশজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জে ওলামা মাশায়েখ ও পেশাজীবীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়
মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন মোরেলগঞ্জে ওলামা মাশায়েখ ও পেশাজীবীদের সমাবেশ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। পৌর বাজারের কাপুড়িয়া পট্টি চত্বরে বিশাল সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির যুগ্ম সম্পাদক বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান জনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন, জেলা সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সাবেক অতিরিক্ত আইজিপি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহিম খান, সহ-সভাপতি লিয়াকত আলী খান, ছরোয়ার হোসেন, শফিকুর রহমান লাল, শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আমতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর মোঃ আব্দুল্লাহ্্, মোরেলগঞ্জ উপজেলা ইমাম পরিষদের সভাপতি মতিয়ার রহমান, জমিয়াতুল মোদারেসিন সভাপতি মাওলানা ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
