পুলিশের ঢাকা রেঞ্জে মামলা তদন্তে আবারও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার লাভ করেছেন শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার রেঞ্জ কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম (বার) এর কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ঢাকা রেঞ্জ অ্যাডিশনাল ডিআইজি প্রশাসন ও অর্থ সালেহ্ তানভীর, অ্যাডিশনাল ডিআইজি (অপরাধ) আসাদুজ্জামান বিপিএম (বার) ও মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএমসহ রেঞ্জের অন্যান্য পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সফলতার স্বীকৃতিস্বরূপ পুনরায় পুরস্কারপ্রাপ্তিতে ডিআইজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের সহায়তা কামনা করেন। উল্লেখ্য, ইতিপূর্বে তিনি বিভিন্ন মামলার সুষ্ঠু তদন্তসহ নানাবিধ কারণে ঢাকা রেঞ্জ থেকে পাঁচবার পুরস্কার লাভ করেন।
