বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুল আলোচিত তিস্তার পানি ভাগাভাগি নিয়ে অগ্রগতি হচ্ছে বলে দিল্লির একটি সূত্র আশা প্রকাশ করেছে। আগামী মাসে কলকাতার ইডেন গার্ডেনে দুই দেশের ক্রিকেট দলের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ২২ নভেম্বর প্রথম দিনের খেলা দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় তিন শীর্ষ নেতার মধ্যে তিস্তার পানি ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
