ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বনে ধ্যান করার সময় চিতাবাঘের হামলায় এক বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। নিহত ওই ভিক্ষুকে রাহুল ওয়াল বলে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সংরক্ষিত বাঘ অভয়ারণ্য টাডোবা বনের ‘একটি গাছের নিচে ধ্যান করছিলেন’ রাহুল। এ ভিক্ষুকে বনের খুব গভীরে না যেতে সতর্কও করেছিলেন বন কর্মকর্তারা। বনের ভিতরের একটি বৌদ্ধ মন্দিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি, কিন্তু ধ্যান করার জন্য মন্দির থেকে অনেক দূরে চলে যান। একই মন্দিরের আরেক ভিক্ষু জানিয়েছেন, বুধবার সকালে খাবার দেওয়ার জন্য তারা ওই ধ্যানের স্থানটিতে গিয়ে রাহুলকে বাঘ হামলা করছে দেখতে পান, সাহায্য চাইতে তিনি সেখান থেকে চলে এসে অন্যদের নিয়ে গিয়ে দেখতে পান ততক্ষণে বাঘ রাহুলকে মেরে ফেলেছে। — বিবিসি
