যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যার ষড়যন্ত্র এবং তার সরকারের পতনের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ব্যক্তিগতভাবে এ চক্রান্তে জড়িত ছিলেন। কিন্তু সাংবাদিকদের কাছে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বামপন্থি এ নেতাকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করেছেন। এছাড়া ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে এ সপ্তাহের শুরু ভেনিজুয়েলা থেকে আসা দুই রাশিয়ান বোমা নিক্ষেপকারী বিমান আসায় দেশটির সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়ান তুপোলভ তু-১৬০ বোমা নিক্ষেপকারী এ বিমান পারমাণিক অস্ত্র বহনেও সক্ষম।
মিরাফ্লোসের রাষ্ট্রপতির প্রসাদে সাংবাদিকদের মাদুরো বলেন, আমাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি সাজিয়েছিলেন জন বোল্টন। এ জন্য বিদেশি সেনাদের নিযুক্ত করা এবং ভেনিজুয়েলাতে একটি রূপান্তরিত সরকার গঠন করা হয়েছিল। তিনি আরো বলেন, ভেনিজুয়েলার জনগণ ‘বন্ধুত্বপূর্ণ দেশগুলো সাহায্যে’ লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মতো এর আগে কলম্বিয়া ও ভেনিজুয়েলার বিরোধীপক্ষ তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে জানিয়েছিলেন মাদুরো।
