উখিয়ায় ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৬:৪৬

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯শ ৮০পিস ইয়াবাসহ রিদুয়ান নামের এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।  শুক্রবার রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়। 

কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৪৯ লাখ ৯০ হাজার টাকা। আটক মাদককারবারি রিদুয়ানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: মতলবে যুবকের লাশ উদ্ধার, আটক ২

রিদুয়ান উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা। 

ইত্তেফাক/এএএম