এখন কী হবে?

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

 

g  সত্যজিত্ বিশ্বাস

 

পেঁয়াজের দাম কমেনি, বরং বেড়েছে মরিচের দাম। এ খবরে যা, যা হতে পারে—

 

v হোটেল, রেস্টুরেন্টে ডিম ভাজি খাওয়া বন্ধ হয়ে যাবে।  

 

v পেঁয়াজের সঙ্গে আঁতাতকারী হিসেবে মরিচ নিয়েও ফেসবুকে হাহাকার শুরু হবে।  

 

v ‘পেঁয়াজের ঝাঁজ, মরিচের ঝাল’ নিয়ে ছড়া, কবিতা, গল্প লেখা হবে।    

 

v পেঁয়াজ, মরিচের বিকল্প কী কী হতে পারে, এই নিয়ে রেসিপির বন্যা বয়ে যাবে।  

 

v পেঁয়াজ, মরিচ না খাওয়ার ১০১টি ভালো দিক সম্পর্কে আর্টিক্যাল লেখা হবে।

 

v ‘পেঁয়াজ, মরিচের দাম বাড়তি কেন’ এই ইস্যুতে বিভিন্ন টিভি চ্যানেলে টক শো ঝড় শুরু হবে।