g সত্যজিত্ বিশ্বাস
নোবেল পুরস্কার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ...
v নোবেল পুরস্কার দেওয়ার জন্য এমন সব বিষয় নির্বাচন করা হয়েছে, যাতে বাংলাদেশ কোনো দিন নোবেল না পায়। কোথাকার কোন এক নোবেলের নামে একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেটা পাওয়ার জন্য আমরা লাফাব কেন? আমরা কি লোভী?
v আমাদের দেশের নোবেলের নামে পুরস্কার হলে হালকা হলেও মাথা ঘামানো যেত। স্বদেশি পণ্য, পেয়ে হতাম ধন্য।
v নোবেল কি ভালো মানুষ ছিল? সে আবিষ্কার করেছে বোমা। এক কুখ্যাত বোমাবাজের দেওয়া পুরস্কার নিয়ে মাথা ঘামানোর প্রশ্নই আসে না।
v যার নিজেরই কোনো বেল নেই (নো-বেল), তারে বেল দিয়ে ফালতু সময় নষ্ট করার সময়, কার আছে শুনি?
v নোবেল পুরস্কার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আঙুল ফল টক।
