g সাঈদ সাহেদুল ইসলাম
রান্নারই কার্যে
যেটা অনিবার্যে
দরকার সকলেরই
দাম বেশি—তার যে!
যত সব—গোস্ত
পেঁয়াজেরও দোস্ত,
তাকে ভিন্ রাঁধুনির
নেই কভু খোশ তো!
সে কাণ্ড পেঁয়াজে,
দাম বেশি রেয়াজে—
তার গায়ে যাচ্ছে না
আজ হাত দেওয়া যে!
রান্নার-ই পর্ব
শেষ কীসে করব?
তার দাম কন্ট্রোলে
কার দু পা ধরব?
