g সোহেল রানা
শুনবে নাকি গরম খবর
শুনলে এসো কাছে
দাম বাড়ানোর এই যুগে ভাই
গরম খবর আছে।
যেই গরমে ঝরবে না ঘাম
পুড়বে নাকো দেহ
সেই গরমের খবর আদৌ
শুনবে নাকি কেহ?
দাম বেড়েছে পেঁয়াজ-মরিচ
সবজি আছে সাথে
দাম বেড়েছে নাম না জানা
আরো অনেক খাতে।
এসব খবর নয়তো গরম
হোক না সিজন সামার—
বাড়ার যুগেও দাম বাড়েনি
বউয়ের কাছে আমার!
