ডিম্বছড়া

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৭

g  কাওছার মজুমদার

 

মানিব্যাগ টানটান

বাইরে যে বরোষা

ব্যাচেলর জীবনের

মজবুত ভরসা

 

খেতে পারো মামলেট

পোজ কিবা সিদ্ধ

পছন্দ সকলের

ছেলে যুবা বৃদ্ধ

 

আহা ডিম লাগে দ্যাখো

বহু কাজকর্মে

এগজামে পেলে সেটা

চোট লাগে মর্মে

 

পরীক্ষা দিতে যাবে?

সাবধান ছোঁবে না

মান যেন বাকি থাকে

ইজ্জত ডোবে না