পেঁয়াজ রে তুই অপরাধী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৭

g  দিপংকর দাশ

 

হায়রে! পেঁয়াজ কাইড়া নিলি

জমানো সব টাকা,

এহন আমি কেমনে থাকুম

হাত যে আমার ফাঁকা।

 

আগ জামানায় ভালা আছিল

সস্তা আছিল সবই,

দুই টাকাতে পেঁয়াজের সের

চক্ষে ভাসে ছবি।

 

ডিম ভাজি আর মাংস খাইতাম

বেশি পেঁয়াজ দিয়া,

এহন আমার পকেট খালি

কেমনে করুম বিয়া?

 

পেঁয়াজ রে তুই অপরাধী

জীবন করলি নষ্ট,

চারিদিকে আন্ধাইর দেখি

বুকে অনেক কষ্ট।

জলসুখা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ