ফ্যাক্টরি রিসেট করা যাবে উইন্ডোজ টেন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:০৬

আরিফুর রহমান

 

ব্যবহূত কম্পিউটারে বিভিন্ন কারণে উইন্ডোজ ইনস্টল করি আমরা। বিশেষ করে সফটওয়্যার জনিত কারণেই এ কাজটি বেশি করে থাকি। উইন্ডোজ ইনস্টল করলেই কাজ শেষ নয়, রয়েছে আনুসঙ্গিক অনেক সফটওয়্যার সেটাপের বিষয়ও। এই ঝামেলা এড়াতেউইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমে ফ্যাক্টরি রিসেট ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট।

স্মার্টফোনের মতো ফ্যাক্টরি রিসেট করেই স্লো কিংবা হ্যাং হয়ে যাবার মতো সমস্যার সমাধান মিলবে উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেম চালিত পিসিতেও। পাঠকদের সুবিধার্থে কীভাবে উইন্ডোজ রিসেট বা ফ্যাক্টরি রিসেট দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করি।

এই প্রক্রিয়ায় কম্পিউটারের যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল থাকে সেটির সকল ডেটা মুছে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ ফাইল অন্য জায়গায় কপি করে রাখতে হবে। এরপর প্রথমেই উইন্ডোজের সেটিংস পেইজে যেতে হবে। সেখান থেকে ‘আপডেট অ্যান্ড সিকিউরিটি’ সেটিংস এ যেতে হবে। সেখানে বাম দিকে থাকা ‘রিকোভারি’ নামক অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে। সেখানে ‘Reset This PC’ নামে অপশন প্রদর্শিত হবে।

এরপর ‘Get Started’-এ ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডোতে‘Keep My Files’ ও ‘Remove Everything’ নামে দুটি আলাদা অপশন দেখাবে। প্রথমটি নির্বাচন করলে শুধু অ্যাপ ও সেটিংস মুছে যাবে আর দ্বিতীয়টিনির্বাচন করলে সি ড্রাইভের সবকিছু মুছে যাবে।

প্রয়োজন অনুযায়ী যে কোনোটি নির্বাচন করতে হবে। তবে ভালো ফল পেতে ‘Remove Everything’ নির্বাচন করতে হবে। এরপর পরবর্তী ধাপে গেলে সতর্কতা বার্তা প্রদর্শিত হবে। সম্মতি দিলে পিসি রিসেট প্রক্রিয়া শুরু হবে এবং এরপর কোনো নির্দেশনা প্রদর্শিত হলে প্রয়োজন মোতাবেক তাতে সম্মতি দিতে হবে।

এই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হতে বেশ সময় প্রয়োজন হতে পারে। প্রক্রিদ্ধয়াটি চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সংযোগ কিংবা ল্যাপটপের ক্ষেত্রে পর্যাপ্ত চার্জ নিশ্চিত করতে হবে—যাতে রিসেট প্রক্রিয়া চলাকালীন পিসি বন্ধ না হয়। সব প্রক্রিয়া ঠিকমতো হলে রিসেট শেষে পুনরায় কম্পিউটার চালু হবে।