মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩১

রোকেয়া বেগম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের মা ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মরহুম আব্দুর রাজ্জাকের সহধর্মিণী রোকেয়া বেগমের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে আজ মাগুরা জেলার শ্রীরামপুর গ্রামে মরহুমার নিজ বাড়িতে কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে হাসান জাহিদ তুষার তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।