সখীপুরে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৫

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে নিখোঁজের ১৬ দিন পর শুক্রবার সন্ধ্যায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আর্জিনা বেগম (৩৫)। গত ৯ অক্টোবর সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে তিনি নিখোঁজ হন। আর্জিনার মা নাছিমা বেগম বলেন, গত ৯ অক্টোবর ভোরে আমার মেয়ে জাহাঙ্গীরের ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। অন্যদিকে জাহাঙ্গীরও ঐদিন বাড়ি থেকে বের হয়ে আত্মহত্যা করে। সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।