ঝিনাইদহ কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর সেসন ট্রায়াল ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাসকে জেলহাজতে প্রেরণ করে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাত্ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি।  সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।