কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদী উপজেলা সদরের নতুন বাজারে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
