আমতলীতে ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৭

আমতলী (বরগুনা) সংবাদদাতা

আমতলী লঞ্চঘাট থেকে শনিবার ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে নবম শ্রেণির ছাত্রী লামিয়া (১৫) এবং তার বড়ো বোন বিথি (২০)। তারা উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মালেক হাওলাদারের মেয়ে।

আমতলী থানার এসআই ফয়সাল ও আমিরুল ইসলামের নেতৃত্বে আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।