মাদক মামলার আসামির বাড়ির মালামাল ক্রোক

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৭

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

পালংখালী ইউনিয়নের মাদক কারবারি ভাদিতলার মৃত হাসেমের ছেলে মো. হারুনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ অভিযান চালানোর সময় বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে উখিয়া থানা পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি আলনা, একটি ডাইনিং টেবিল, গ্যাস সিলিন্ডার, চুলা, হাঁড়ি-পাতিল, তোষক, রজাই বালিশসহ দৃশ্যমান মালামাল ক্রোক করে।

উখিয়া থানার এএসআই জমির জানান, তার বিরুদ্ধে ২০১৭ সালের ১২ ডিসেম্বর উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। উক্ত মামলায় সে আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার অনুপস্থিতিতে বাড়ির মালামাল ক্রোক করার নির্দেশ দেন।