দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১ম দিনের খেলা পরিত্যক্ত

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৪৭

বরিশাল অফিস

বরিশালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের বহুল প্রতীক্ষিত চার দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আউটফিল্ড ভেজা থাকায় গতকাল শনিবার সকালেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ রেফারি এ এস এম রকিবুল হাসান আবহাওয়ার উন্নতি সাপেক্ষে আজ খেলাটি শুরু হবে বলে জানিয়েছেন।