দ্বিতীয় স্তরের খেলাই হয়নি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৪৮

স্পোর্টস রিপোর্টার

গতকালও দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এর আগেও হয়েছে বৃষ্টি। আর এই অসময়ের বৃষ্টির প্রকোপে পড়েছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের খেলা। প্রথম দিনে দুটি ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি।

রাজশাহীতে চট্টগ্রাম বিভাগের সঙ্গে সিলেট বিভাগের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে সেখানে সারা দিনে কোনো খেলা হয়নি। বগুড়ায় কথা ছিল বরিশাল ও ঢাকা মেট্রোর ম্যাচ হওয়া। কিন্তু গত তিন দিনের বৃষ্টিতে খেলা হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুল রশীদ রাহুল, ‘আজ (গতকাল) বৃষ্টি ছিল না। কিন্তু আগের তিন দিনের বৃষ্টিতে মাঠের অবস্থা খেলার মতো ছিল না। তাই দিনের খেলা পরিত্যক্ত করা হয়েছে।’