খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৪৩

খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি শেখ সোহেল মাহমুদ (২৭) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী স্কুল মাঠে তাকে গুলি করা হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল মাহমুদ স্থানীয় ফারিয়ারডাঙ্গা এলাকার শেখ হুমায়ুন কবীরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ৯টারদিকে ছাত্রলীগ নেতা শেখ সোহেল মাহমুদ  নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী স্কুল মাঠে বসে গল্প করছিলেন। এ সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০টার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিত্সকরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। বের হওয়া গুলি শটগানের। সোহেলের অবস্থা অনেকটা আশঙ্কামুক্ত।