নজরুল সংগীত শিল্পী পরিষদের পদক প্রদান কাল

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৪৭

নজরুল সংগীত শিল্পী পরিষদ নজরুল সংগীতে অবদানের জন্য এ বছর বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রেবেকা সুলতানাকে পুরস্কার দিচ্ছে। আগামীকাল সোমবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা হলে সংগঠনের নির্বাহী চেয়ারম্যান এম এ মান্নান অনুষ্ঠান উদ্বোধন করবেন। প্রখ্যাত শিল্পী ও মুক্তিযোদ্ধা একুশেপদকপ্রাপ্ত শাহীন সামাদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সুজিত মোস্তফা, সুমন চৌধুরী, ফয়সাল রহমান, আশীষ কুমার সরকার পৃথকভাবে দলীয় সংগীত পরিবেশন করবেন। এছাড়া একক সংগীতও থাকবে। - প্রেস বিজ্ঞপ্তি