নান্দনিক জীবনের প্রতিচ্ছবি-স্লোগানে যাত্রা শুরু করল লাইফস্টাইল নিয়ে আইপি টিভি www.lifetv24.com। গত বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই অনলাইন টিভির যাত্রা শুরু হলো। আয়োজকরা বলেন, নতুন তথ্য-বিনোদন তথা লাইফস্টাইলের ‘এ টু জেড’ সমাধান থাকবে এই অনলাইন পোর্টালে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, সংগীতশিল্পী এ্যান্ড্রু কিশোর, সাবেক সচিব এবং এ টু আই প্রজেক্টের উদ্যোক্তা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, লাইফটিভি ২৪ ডট কম সম্পাদক আনোয়ার হক। আলোচনায় আরো অংশ নেন সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ, পুষ্টিবিদ ইসরাত জাহান, নির্মাতা মোসহীন আলী, সংবাদ পাঠিকা কাজী তামান্না, কুক-অ্যান্টস’র নির্বাহী ইনজামামুল হক ঈমন।
