বিয়েতে অস্বীকৃতি, প্রেমিকের মুখে এসিড প্রেমিকার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৫২

এসিড আক্রান্ত যুবক। প্রেমিকার দিকে উঠেছে অভিযোগের তীর। ভারতের আলিগড়ের জীবনগড় এলাকায় গত বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। জানা গেছে, এসিড আক্রান্ত যুবকের নাম ফৈজাদ। গত ৬ মাস ধরে অভিযুক্ত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফৈজাদের। কিন্তু গত একমাস ধরেই তরুণীকে এড়িয়ে চলছিল যুবকটি। বিয়ে করতে অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার চরম সিদ্ধান্ত নেয় তরুণী। প্রেমিকের মুখে এসিড ছুঁড়ে মারে। পুলিশ ইতোমধ্যেই অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। ২০ বছরের ফৈজাদ স্থানীয় হাসপাতালে ভর্তি। এসিডের আঘাতে চোখের ক্ষতি হয়েছে তার। -আজকাল পত্রিকা