দীপাবলির আগে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা। গতকাল শনিবার সন্ধ্যায় শ্রীনগরের করন নগর এলাকায় সন্ত্রাসবাদী হামলার শিকার হয় পুলিশ এবং সিআরপিএফের যৌথ দল। নিরাপত্তা বাহিনীর টহলদারি দলের ওপর গ্রেনেড হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। এই হামলায় কেন্দ্রীয় বাহিনীর ১৪৪ নম্বর ব্যাটালিয়ানের ৬ জন জওয়ান জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ সরানোর দু’মাসের মাথায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটলো বলে সরকারিভাবে জানানো হয়েছে। ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীর এবং লাদাখ - আলাদা দুটি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। এজন্যেই এক অঞ্চল থেকে অন্যত্র সেনা সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। তখনই ঘটে এই হামলা। -এনডিটিভি
