‘বরিসের চুক্তি নর্দার্ন আয়ারল্যান্ডকে ভুলপথে নিয়ে যাবে’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৫৩

ব্রিটেনের দ্য ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) নেতা আর্লেন ফোস্টার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের চুক্তি নর্দার্ন আয়ারল্যান্ডকে ভুল পথে নিয়ে যাবে। চুক্তিতে পরিবর্তন না আনলে তারা পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী বরিসের সরকারকে সততার সঙ্গে ব্রেক্সিট চুক্তি করার আহবান জানান। গতকাল দলের সম্মেলনে আর্লেন ফোস্টার বলেন, পার্লামেন্টে আমাদের ১০ ভোট গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্বশীলতার সঙ্গে ভোট দিতে হবে। নর্দার্ন আয়ারল্যান্ডকে হুমকির মুখে ফেলে এমন চুক্তির পক্ষে ভোট দেওয়া ঠিক হবে না। -দ্য গার্ডিয়ান