দেশে ফিরেছেন রুশ গুপ্তচর

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৫৩

যুক্তরাষ্ট্রে বন্দিত্ব থেকে মুক্তি পাওয়া রুশ গুপ্তচর মারিয়া বুটিনা মস্কোয় ফিরেছেন। ১৫ মাসের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি কারাগারে বন্দি ছিলেন। মারিয়াকে গতকাল মার্কিন কর্মকর্তারা রাশিয়ার কাছে হস্তান্তর করেন। পরে তিনি মস্কোর শরেমিতিয়েভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার বাবা ও সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করেন। মারিয়া বুটিনা সাংবাদিকদের বলেন, রুশরা কখনো আত্মসমপর্ণ করে না। গুপ্তচরবৃত্তির অভিযোগে বুটিনাকে চলতি বছরের শুরুতে ১৮ মাসের কারাদন্ড দেয় আদালত। গত বছরের জুলাইয়ে গ্রেফতার হয়ে নিরাপত্তা হেফাজতে ছিলেন বুটিনা। -রয়টার্স