নারায়ণগঞ্জ:যে কোনো সময় ধসে যেতে পারে সিটি করপোরেশনের আওতাধীন দেওভোগের আলী আহাম্মদ চুনকা সড়কটি। পার্শ্ববর্তী একটি বহুতল ভবনের পাইলিংয়ের কাজ করতে গেলে সড়কটির একপাশ অনেকটা দেবে যায়। ধস ঠেকাতে বাঁশ দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে। তবে তাতেও বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, সড়কটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই ১৬ তলা ভবনের পাইলিং-এর কাজ চালানো হয়। শনিবার দুপুরের পর হঠাত্ করে চুনকা সড়কটি দেবে যেতে শুরু করে —হাবিবুর রহমান বাদল
