‘পেইন্ট ইউর ড্রিম’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৭:০৬

দেশ-বিদেশের প্রায় ৪শ’ শিশুর চিত্রকর্ম নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দু-দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক শিশু চিত্রকলা উত্সব ২০১৯’। প্রতিবারের মতো এবারো চিত্রকলার বিষয়বস্তু ছিল ‘পেইন্ট ইউর ড্রিম’। আয়োজকদের মতে, শিল্পকর্মে শিশুদের পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন। নিয়মের বেড়াজালে শিশুদের আটকে রাখা ঠিক না। তাই এবারো প্রদর্শিত হয়েছে শিশুদের স্বপ্নের আঁকা ছবি। বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার শিশুরা অংশ নেয় এতে।

গত ১৮ অক্টোবর রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অংশগ্রহণ করা শিশুদের বয়সভিত্তিক ৩টি গ্রুপে ভাগ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. কাওসার হোসেন বলেন, ‘আজকাল আমাদের সমাজে শিল্পের তেমন গুরুত্ব নেই। যেখানে চিত্রকর্ম শিশুদের মানসিক বিকাশ এবং সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি মৌলিক দিক। ফোকাস বাংলাদেশ দেশ-বিদেশে এ ধরনের আন্তর্জাতিকমানের চিত্র প্রদর্শনীর আয়োজন করে থাকে শিশুদের সৃজনশীল গুণকে বিকশিত করতে।