মাদারীপুরের শিবচরে ডাকাতি হওয়া সেই দোনালা লাইসেন্সকৃত বন্দুকটি উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। রবিবার ভাঙ্গা থানার ডিগ্রির পার এলাকায় অভিযান চালিয়ে বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এরপর পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে বন্দুক উদ্ধার করা হয়।
এর আগে শিবচর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ ডাকাত সাজ্জাদ শেখ (২০), সজিব শেখ (২০), শহিদুল ইসলাম (২৮), কাজল দাস (৩০), শাহিন শেখ (৩৬), গলাকাটা লিটন ওরফে লোকমান হাকিমকে (৪২) গ্রেপ্তার করে। এদের কাছ থেকে সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। একজন ছাড়া সবাই ডাকাতির সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছন তারা।
ইত্তেফাক/জেডএইচ
