সাজা হবে
ভূতমুখো গুরু
ওর মুখে শুরু।
গুরু হাঁকে যত
কাজ হতো তত।
এইভাবে এসে
সব গেছে ফেঁসে।
সেই গুরু কই
খাড়া আছে ওই।
গুরু বলে তোরা
আদি জাত চোরা।
পাবি তোরা টের
সাজা হবে ঢের!
পথ হারা
যারা ওই
যাবে কই?
সত্য রেখে
মিথ্যে শোনে,
আলো ঢেকে
কালো গোনে!
কালো দিয়ে
নেই জয়,
পাছে ঘোরে
মহা ভয়।
পথ হারা
ওই যারা।
