নিয়োগ বিজ্ঞপ্তি: এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত পদে বিধিমোতাবেক মোগরপাড়া ডিগ্রী কলেজ, নবাবগঞ্জ, দিনাজপুর-এর জন্য ০১ (এক) জন ল্যাব সহকারী (২য় পদ) আবশ্যক। বিজ্ঞান বিভাগের যোগ্যতা সম্পন্ন প্রার্থীর নিকট হতে অধ্যক্ষ, মোগরপাড়া ডিগ্রী কলেজ বরাবর ও সোনালী ব্যাংক নবাবগঞ্জ শাখা, দিনাজপুরের অনুকূলে ২০০০/- (দুই হাজার) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রয়োজনীয় কাগজপত্রাদি দুই কপি ছবি বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (কুড়ি) দিনের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।-অধ্যক্ষ। সিকে-২৭১৮
নিয়োগ বিজ্ঞপ্তি :সরকারী সর্বশেষ নীতিমালা মোতাবেক সোনারী পাড়া মীম-ছীন বালিকা দাখিল মাদ্রাসা, ডাকঘর: বালাবাড়ীহাট, উপজেলা: চিলমারী, জেলা:কুড়িগ্রামের শূন্য পদে ১ জন সহসুপার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সোনালী ব্যাংক, চিলমারী শাখায়-০০২০৩৫৬১১ হিসাব নম্বরের অনুকূলে ৭০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর আবেদন করতে হবে। উল্লেখ্য যে, সর্বশেষ নীতিমালা মোতাবেক সহকারী মৌলভী পদে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সুপার, (সোনারী পাড়া মীম-ছীন বালিকা দাখিল মাদ্রাসা) চিলমারী, কুড়িগ্রাম। সিকে-২৭২০
