বান্দরবানের ভাগ্যকূলে বন্যহাতির আক্রমণে মো. শফিক (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় পাঁচ/ছয়টি বন্যহাতির একটি দল হানা দেয়। এসময় বাড়ি থেকে বেড়িয়ে পালানোর সময় বন্যহাতির পায়ের নিচে পিষ্ট করে কৃষক শফিককে (৪৬)। খবর পেয়ে স্থানীয়রা হাতির দলটিকে তাড়িয়ে কৃষকের লাশ উদ্ধার করে।
সূয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, বন্যহাতির একটি দল সূয়ালক ইউনিয়নের ভাগ্যকুল, গয়ালমারা এলাকায় বিচরণ করছে। পাঁচ/ছয়টি বন্যহাতি বসতবাড়িতে হানা দিলে পালানোর সময় হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, হাতির আক্রমণে নিহত কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
